হোম > বিশ্ব

আমাদের সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী বলেছে, তাদের ব্যাপক বিস্তৃত ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে কিছুই জানে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল। খাতাম-আল আনবিয়া সামরিক কমান্ডের সদর দপ্তর জানিয়েছে, ইরানের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারণা অসম্পূর্ণ। শত্রুদের ‘চূড়ান্ত আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরানের সেনাবাহিনী।

বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে কমান্ডের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের তথ্য অসম্পূর্ণ। আমাদের বিশাল বিস্তৃত ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা কিছুই জানেন না।’

মুখপাত্র বলেন, ‘আপনারা আশা করবেন না যে আমাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং বিশেষ সরঞ্জাম ধ্বংস করে দিয়েছেন।’

তিনি দাবি করেন, ‘আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় হয়, যে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এবং আপনারা কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না।’

শত্রুদের বিরুদ্ধে আরো কঠোর, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আপনাদের স্থায়ী, চূড়ান্ত ও শেষ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।’

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স