হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নির্বিচারে গুলি, নিহত ৪

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বিচার গুলির এক ঘটনায় চারজন নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থান সঙ্কটজনক।

শুক্রবার প্রায় মধ্যরাতের দিকে অঙ্গরাজ্যটির রাজধানী শহর জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার উত্তরপূর্বে লেল্যান্ড শহরের প্রধান সড়কে গুলির ঘটনাটি ঘটে।

শহরটির মেয়র জন লি বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে এমনটি জানিয়েছেন।

তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে সঙ্কটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন কেউ গ্রেপ্তার হয়নি।

অন্য দিনগুলোর তুলনায় শুক্রবার লেল্যান্ডে লোকজনের আনাগোনা ও একটু বেশি ব্যস্ততা ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘হোমকামিং’ এর দিন ছিল এটি। দিনটি উপলক্ষ্যে স্থানীয় এক হাইস্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল।

এই ফুটবল খেলা শেষ হওয়ার পর গুলির ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ