হোম > বিশ্ব

কুয়েত বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে কুয়েতি কর্তৃপক্ষ । হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। একই দিনে বাহরাইনেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় ‘ভয়াবহ অগ্নিকাণ্ড’ ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

হামলার ফলে জ্বালানি ট্যাংকগুলোতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি কোম্পানির স্থাপনায় আগুন নেভাতে কাজ করছে তারা।

দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে ঘটনাস্থলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে।

স্থিতিশীল তেলের বাজার স্থিতিশীল

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল