হোম > বিশ্ব

ইরান যুদ্ধে ৯.৫ লাখ গ্যালন কফি খেয়েছেন মার্কিন সেনারা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর এক অভিনব তথ্য দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বুধবার ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন মার্কিন সামরিক বাহিনী কতটা খাবার ও ক্যাফেইন গ্রহণ করেছেন তার চিত্র তুলে ধরেছেন তিনি।

কেইন বলেন, প্রায় ছয় সপ্তাহব্যাপী এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী প্রায় ১০ লাখ গ্যালন কফি এবং অনির্দিষ্ট পরিমাণ নিকোটিন গ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘এই সময়ে আমরা ৬০ লাখেরও বেশি বেলা খাবার এবং আমার হিসাব অনুযায়ী, ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি কফি, ২০ লাখ এনার্জি ড্রিংক ও প্রচুর নিকোটিন গ্রহণ করেছি।’ তিনি আরো বলেন, ‘কিন্তু আমি বলছি না যে আমাদের কোনো সমস্যা আছে।’

কেইন নির্দিষ্ট করে বলেননি যে এনার্জি ড্রিংকগুলো মনস্টার, সেলসিয়াস নাকি অন্য কিছু ছিল।

কেইন সেই সব সামরিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা দেশের স্বার্থে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং অস্বস্তিকর ও অনিশ্চিত দিনগুলো সহ্য করেছেন।

কেইন বলেন, ‘এটি একটি কঠিন ও নির্মম কাজ। এটা বিশৃঙ্খল, গরম, অন্ধকার, অনিশ্চিত এবং এখানে সব সময়ই অজানা বিষয় থাকে। আর আমাদের সেনারা গর্বের সঙ্গে সেই অজানা পথে পা বাড়িয়েছেন এবং এগিয়ে চলেছেন। এই সবকিছুর মধ্য দিয়ে যৌথ বাহিনী সেই অটল সংকল্প প্রদর্শন করেছে, যা জাতি আমাদের কাছে দাবি করে।’

ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, পেন্টাগন ‘আপাতত’ তার কাজ সম্পন্ন করেছে, কিন্তু এই অঞ্চলের ‘আশপাশেই থাকবে’।

সূত্র: সিবিসি নিউজি

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার

ভারতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক

বিদ্রোহীদের ছেড়ে ফের মমতার শিবিরে কাসেম সিদ্দিকী

চীনের জে-১০সিই যুদ্ধবিমান এত আলোচনায় কেন

মোদির নামে মাছের বাজার, ভারতে বিতর্ক