হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে ফ্রান্সে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছেন লেবানিজ বংশোদ্ভূত বিশিষ্ট ফরাসি শিল্পী আলি চেরি। ২০২৪ সালে বৈরুতে তার পারিবারিক বাড়িতে ইসরাইলি হামলায় তার বাবা-মা নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সে তিনি এ অভিযোগ দায়ের করেন।

আলি চেরি আল জাজিরাকে বলেন, ‘আমার বাবা মাহমুদ চেরি, আমার মা নাদরা হায়েক। তারা ছিলেন সাধারণ মানুষ।’

তিনি আরো বলেন, ‘যা ঘটেছে তা মেনে নেওয়া... এমনকি উপলব্ধি করাও খুব কঠিন। এত কাছের একজনকে এমন সহিংস, ভয়াবহ উপায়ে হারানো।’

আলি এই হামলার তদন্তের জন্য ফ্রান্সের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এর জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

ইসরাইলের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত স্থাপনাগুলো ধ্বংস করতে লেবাননের রাজধানীতে বিমান হামলা চালায়।

আলি চেরির মামলাটি খতিয়ে দেখেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা জানায়, আলির বাবা-মা যে ভবনটিতে থাকবেন তার ভেতরে বা আশেপাশে কোনো সামরিক লক্ষ্যবস্তুর প্রমাণ পাওয়া যায়নি।

এই তথ্যপ্রমাণের পরিপ্রেক্ষিতে, আলির আইনজীবী ক্লেমেন্স বেক্টার্তে জানান, ফরাসি আইন অনুযায়ী ইসরাইলের হামলাটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

বেক্টার্তে আল জাজিরাকে বলেন, ‘ইসরাইলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ সামরিক সরঞ্জাম থাকার কথা বলে অপরাধগুলোর পক্ষে এক ধরনের সাফাই গাইছে। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের নামে তারা বলছে সবকিছুই ন্যায্য।’

তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনে সামরিক বাহিনীর আচরণের কিছু নিয়মকানুন রয়েছে এবং তা অবশ্যই মেনে চলতে হবে।

সূত্র: আল জাজিরা

আরএ

রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

ক্যাম্প ডেভিডে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের গোপন বৈঠক

কিউবায় জ্বালানি নেওয়া জাহাজ আটক করল মার্কিন কোস্ট গার্ড

বোরকা পরায় লেবার রুমে নার্সদের ঢুকতে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা

ইয়েমেনের তাইজে তীব্র লড়াইয়ে ৮০ যোদ্ধা নিহত

‘নিকাব পরার শর্তে রাজি হয়নি কেউ, পাইলট শুনে সব পাত্রীই রাজি’

ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করে বিমান বিধ্বস্তের চেষ্টা করেছিলেন কো-পাইলট

ফ্লাইদুবাইয়ে হামলাকারী পাইলটের পরিচয় প্রকাশ

‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’