হোম > বিশ্ব

‘আলোচনায় তাড়া নেই ইরানের, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আলোচনায় ইরান যুক্তিসংগত উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে। এখন বাস্তবসম্মতভাবে বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। নির্ভযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ‘আলোচনায় ইরানের কোনো তাড়া নেই, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।’

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আলোচনায় ভুল হিসাব করার জন্য অভিযুক্ত করেছে, ঠিক যেমনটা তারা যুদ্ধে করেছিল। সূত্রটি সতর্ক করে বলে, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসংগত চুক্তিতে সম্মত হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালিতে কোনো পরিবর্তন আসবে না।’

সূত্রটি আরো জানায়, ইরানের ‘কোনো তাড়া নেই’।

পরবর্তী দফা আলোচনার জন্য কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি।

এদিকে, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে সফল না হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স । এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ঘোষণা দেন, ২১ ঘণ্টা আলোচনার পরও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরাইলি বাহিনী: নেতানিয়াহু

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

সহজে মিটছে না মেলোনি-ট্রাম্পের বিরোধ

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের

ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প

ইউরোপের তাপপ্রবাহে ভয়াবহ সংকটে সুইস হিমবাহ, দ্রুত গলছে বরফ

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো