হোম > বিশ্ব

পশ্চিম তীরে ১৫০ ফিলিস্তিনি ইসরাইলের হাতে আটক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে থেকে এই বছরের প্রথম সপ্তাহে ১৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার স্টাডিজ এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলমান দমন নীতির অংশ হিসেবে পশ্চিম তীর ও জেরুজালেমের বিভিন্ন স্থানে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। আটকদের মধ্যে পাঁচজন নারী এবং আট শিশু রয়েছে। সেইসঙ্গে আছেন সাংবাদিক ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকজন নারী।

এতে আরো বলা হয়, ইসরাইলি বাহিনী শত শত বাড়িতে অভিযান চালায়। পাশাপাশি তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। গ্রাম, শরণার্থী শিবির এবং ফিলিস্তিনি শহরগুলোতেও হামলা চালানো হয়েছে। বিবৃতিতে একে সম্মিলিত শাস্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতনের নীতি হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিবৃতি অনুসারে, দখলদার ইসরাইল নতুন বছরের শুরুতেই অভিযোগ দায়ের না করেই ১৩৬টি প্রশাসনিক আটক আদেশ জারি করে।

এছাড়া ইসরাইলি বাহিনী বিরজেইত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দিদের সমর্থনে আয়োজিত সংহতি সমাবেশে হামলা চালায়, গণমাধ্যমের সরঞ্জাম জব্দ করে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্টকে আটক করে।

আরএ

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’