হোম > বিশ্ব

মার্কিন পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ কার হাতে

আল জাজিরার বিশ্লেষণ

আমার দেশ অনলাইন

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মোহাম্মদ এলমাসরি বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলা এই অঞ্চলে মার্কিন নীতি কে নিয়ন্ত্রণ করছে, তা নিয়ে বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছে।

নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ইসরাইলের এই হামলা সম্পর্কে তিনি জানতেন না।

এলমাসরি বলেন, ‘এটা ভাবা সহজ যে ট্রাম্প সত্যি বলছেন না। বরং তিনিই এর অনুমোদন দিয়েছেন, তার অনুমোদন ছাড়া ইসরাইল হামলা করত না।’ তিনি আরো বলেন, ‘এটা ভাবাও কঠিন নয় যে বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ডোনাল্ড ট্রাম্পের ওপর নিজের প্রভাব খাটিয়েছেন এবং ট্রাম্প প্রশাসনকে পদক্ষেপ নিতে বাধ্য করেছেন।’ এলমাসরি ওয়াশিংটনে ক্রমবর্ধমান অস্বস্তির দিকে ইঙ্গিত করেছেন।

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে ইসরাইলই মার্কিন পররাষ্ট্রনীতির অনেক দিক নিয়ন্ত্রণ করছে।এমনকি ট্রাম্পের নিজের সমর্থক গোষ্ঠীও এই সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।’

তার মতে, ‘ইসরাইলের উদ্দেশ্য হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা... ইরান রাষ্ট্রের পতন ঘটানো... এবং উপসাগরীয় ও বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

তিনি সতর্ক করে বলেন, এর পরিণতি উপসাগরীয় দেশগুলো, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ’ হবে।

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক