হোম > বিশ্ব

লেবাননের জ্বালানি স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

লেবাননজুড়ে জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় দফায় দফায় হামলার কথা জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। তাদের দাবি, হেজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত জ্বালানি স্থাপনাগুলো ছিল এ হামলার লক্ষ্য।

আইডিএফ জানায়, গত একদিনে তারা আল-আমানা কোম্পানির মালিকানাধীন জ্বালানি স্টেশনগুলোতে হামলা চালিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই প্রতিষ্ঠানটি হেজবুল্লাহ দ্বারা 'নিয়ন্ত্রিত' এবং এর কার্যক্রমের আর্থিক পৃষ্ঠপোষক।

আইডিএফ আরও জানায়, এ হামলার অংশ হিসেবে লেবাননের বিভিন্ন এলাকার জ্বালানি স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অকার্যকর করে দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা, এ স্টেশনগুলো অস্ত্র ও যোদ্ধা বহনকারী ট্রাকে জ্বালানি ভরতে ব্যবহৃত হতো। সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান