হোম > বিশ্ব

শান্তি রক্ষায় শেহবাজের উদ্যোগের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

যুদ্ধের দামামা থামাতে ও আলোচনার পথ সুগম করতে ‘আস্থা তৈরি’র ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ঘণ্টাব্যাপী এক ফোনালাপে তিনি এ জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের চলমান হামলার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরিফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেছেন পেজেশকিয়ান।

ইরানি প্রেসিডেন্ট বলেন, আলোচনা ও মধ্যস্থতা সহজতর করার জন্য পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি। শান্তি রক্ষায় পাকিস্তানের সহযোগিতামূলক ভূমিকার জন্য তিনি শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান।

জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ দেন। তিনি আশ্বস্ত করেন যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান তার গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

এর আগে ফোনালাপে শাহবাজ শরীফ ইরানের বেসামরিক অবকাঠামোতে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান ও ১ হাজার ৯০০-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। তথ্যসূত্র: ডন

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে হলিউডে কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেলো

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

দিল্লিতে ভবন ধসে ৬ জনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

নেপালে লাশের পরিচয় শনাক্ত করাই বড় চ্যালেঞ্জ

বন্যায় নিশ্চিহ্ন চীন-নেপাল সীমান্তের ব্যস্ত বন্দর