হোম > বিশ্ব

জাতিসংঘে ইরান-চীন-রাশিয়ার চিঠি, পরমাণু চুক্তি বাতিল ঘোষণা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল ঘোষণা করে জাতিসংঘকে যৌথভাবে চিঠি পাঠিয়েছে ইরান, রাশিয়া ও চীন। চিঠিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা জানায় দেশ তিনটি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ।

জাতিসংঘে পাঠানো চিঠিতে ই-থ্রি নামে পরিচিত তিনটি দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সমালোচনা করা হয়। এতে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া চালু করার প্রচেষ্টাকে ‘আইনি এবং পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে ইরানের ওপর আরোপিত পারমাণু কর্মসূচী সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে যায় ।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়। এরপর ২০২০ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জেসিপিওএ’র ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা চালুর চেষ্টা করে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। গত মাসে আবারো নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্দেশ্যে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালুর চেষ্টা করে।

ইরান, রাশিয়া এবং চীন সকল পক্ষকে ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা এবং সংলাপের মাধ্যমে সকল পক্ষের উদ্বেগের সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানায়। সেইসঙ্গে একতরফা নিষেধাজ্ঞা, বলপ্রয়োগের হুমকি বা পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় দেশ তিনটি।

এরআগে ইরান জানিয়েছে, বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির ১০ বছর মেয়াদ শেষ হওয়ায় তারা আর পারমাণবিক কর্মসূচির ওপর কোনো নিষেধাজ্ঞায় বাধ্য নয়। তবে তেহরান জানিয়েছে, দেশটি কূটনৈতিক প্রতিশ্রুতিতে অটল থাকবে।

বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৫ সালের চুক্তির সব বিধান, যার মধ্যে পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত, এখন থেকে বাতিল বলে গণ্য হবে।

আরএ

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিলো ইরান

মধ্যপ্রাচ্য হবে যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নাম

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে ‘জাতিগত নিধন’ চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

পূর্বসূরিদের মত নয় ইরানের নতুন নেতা, নিচ্ছেন ঝুঁকি

ইরানে নতুন করে হামলা শুরু করল যুক্তরাষ্ট্র

ইরানকে একসঙ্গে যে আহ্বান জানাল ২২ দেশ

ওমান উপকূলে ট্যাংকারে হামলায় ৩ ভারতীয় নিখোঁজ, মার্কিন কূটনীতিককে তলব করল ভারত

কলোম্বোয় ২০১৯ সালের ইস্টার সানডে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তৎকালীন গোয়েন্দা প্রধান

ইসরাইলের সিরিয়া-লেবাননে হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান