হোম > বিশ্ব

নিজের বিয়ের দিনে ইসরাইলি হামলায় নিহত হলেন ফিলিস্তিনি তরুণ

আমার দেশ অনলাইন

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গাজা সিটিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের সেদিনই বিয়ে হওয়ার কথা ছিল।

আল-শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, শনিবারের এই হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অনেককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজা সিটি থেকে আলজাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে।

স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্যমতে, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি তাঁবুতে চালানো হামলায় একজন নিহত হন, যার সেদিনই বিয়ে হওয়ার কথা ছিল। তার চাচাতো ভাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পুরো পরিবার তার বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুত ছিল। এখন আমরা তার জানাজায় অংশ নিচ্ছি।’

হানি মাহমুদ বলেন, জাতিসংঘ পরিচালিত স্কুল চত্বরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইল।

হামাসের মুখপাত্র হাজাম কাসেম এক বিবৃতিতে এই ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

ফ্রান্সে সরকারি সফরে ৬ সন্তানকে সঙ্গে নিলেন হেগসেথ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও কেলেঙ্কারি, ক্ষোভে ফুঁসছে তরুণ প্রজন্ম

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান

২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়

লেবাননে ২ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যে ব্যাপক বিক্ষোভ

বিয়ের কয়েক ঘণ্টা পরই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাইলট

লেবাননে ইসরাইলি হামলায় সেনা কর্মকর্তাসহ নিহত ১২

ভারতে দীর্ঘ বন্দিদশার পর মুক্তি পেলেন ৯১ বাংলাদেশি মৎসজীবী