হোম > বিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর নতুন হামলার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে, এবারের প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়েও ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে একটি ‘রিসেট’ বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। সূত্র: আল জাজিরা

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

‘এই অবিচার স্মরণীয় হয়ে থাকবে’—রাজনীতিবিদদের ক্ষোভ

ইরানের হামলার শঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ইরান যুদ্ধে তথ্য ফাঁস, মরিয়া হয়ে ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

ট্রাম্পের ‘ঐতিহাসিক’ তেল চুক্তিতে কী পেল ভেনেজুয়েলা

ইরানের হামলার জবাবে তিন তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন