হোম > বিশ্ব

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ইসরাইলের

আমার দেশ অনলাইন

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে কালো তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরাইল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘আমরা এই মহাসচিবের সঙ্গে আর কাজ করব না।’ তিনি আসন্ন জাতিসংঘ প্রতিবেদনের সমালোচনা করে বলেন, ইসরাইলকে যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা ‘অযৌক্তিক’।

জাতিসংঘের প্রতিবেদনে ইসরাইলকে সেই সব দেশের তালিকায় যুক্ত করা হয়েছে, যাদের সেনা ও নিরাপত্তা বাহিনী বন্দি বা দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ধর্ষণের মতো ঘটনা বারবার ঘটিয়েছে। মহাসচিব গত বছরই এমন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ একটি ‘রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত সংস্থা’, যা তার প্রতিষ্ঠাতা নীতিগুলো পরিত্যাগ করেছে এবং পদ্ধতিগতভাবে ইসরাইলকে তার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে কারণে, ইসরাইল মহাসচিবের কার্যালয়ের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের নতুন মহাসচিব নিযুক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।’

৩১ ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা