হোম > বিশ্ব

বাগদাদে যেকোনো সময় হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন দূতাবাস।

আজ বৃহস্পতিবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব গোষ্ঠী রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। সতর্কবার্তায় সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে বিবেচিত স্থানের কথা বলা হয়েছে। পাশাপাশি ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ বেসামরিক লক্ষ্যবস্তুও ঝুঁকির মধ্যে থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিকদের অপহরণের চেষ্টা করেছে। এর প্রেক্ষাপটে দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার ঘটনার কথাও তুলে ধরা হয়েছে।

পরিস্থিতির অবনতির আশঙ্কায় মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের প্রতি জরুরি সতর্কতা জারি করে বলেছে, ‘মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত।’

সূত্র: আল জাজিরা

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

জাপানে জনশূন্য হয়ে যাচ্ছে সমুদ্রসৈকত, কমছে পর্যটক

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল