হোম > বিশ্ব

ভেনেজুয়েলার সম্ভাব্য শরণার্থীদের সহায়তা দিতে প্রস্তুত কলম্বিয়া

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার সঙ্গে সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে কলম্বিয়ার জননিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এছাড়া তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি বলেন, ভেনেজুয়েলার সম্ভাব্য শরণার্থীদের সবধরনের সহয়তা দিতে প্রস্তুত কলম্বিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কলম্বিয়ার স্থানীয় সময় ভোর ৩টায় (০৮:০০ জিএমটি) শুরু হওয়া জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেত্রো জানান, সম্ভাব্য শরণার্থীদের ব্যাপক স্রোত মোকাবিলায় কলম্বিয়া তার সব ধরনের মানবিক ও সহায়তা সক্ষমতা প্রস্তুত রাখছে। একই সঙ্গে ভেনেজুয়েলায় অবস্থিত কলম্বিয়ার দূতাবাস সক্রিয় রয়েছে এবং সেখানে অবস্থানরত কলম্বিয়ান নাগরিকদের সহায়তা প্রদান করছে।

তিনি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কলম্বিয়া ইতোমধ্যে অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে কাউন্সিল আহ্বানের উদ্যোগকে সমর্থন দেওয়া যায়। পোস্টে পেট্রো স্পষ্ট করে বলেন, ‘কলম্বিয়া সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং ল্যাটিন আমেরিকার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রত্যাখ্যান করে।’

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত