হোম > বিশ্ব

হরমুজ দিয়ে নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌ-শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের ‌‘চরম পরিণতির’ সম্মুখীন হতে হবে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালি সম্পূর্ণ বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করার পূর্ণ কর্তৃত্ব তাদের রয়েছে। বর্তমানে শুধু নির্দিষ্ট কিছু শর্ত মেনে বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, সামরিক জাহাজ চলাচলের ওপর এই বিধিনিষেধ অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে। একইসঙ্গে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে আজ ভোরে করা একটি দাবিও নাকচ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তাদের দুটি সামরিক জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করেছে, যাকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। সূত্র: আল জাজিরা

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল