হোম > বিশ্ব

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: দ্য গার্ডিয়ান

চলমান ইরানবিরোধী হামলা আরো জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে সরাসরি এই যুদ্ধে যোগ দেবে কি না, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দেশটি।

সৌদি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ সংক্ষিপ্ত না করার জন্য অনুরোধ করেছেন।

যুবরাজ এই মার্কিন-ইসরাইলি সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের জন্য একটি ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন।

গোয়েন্দা সূত্রটি আরো জানায়, রিয়াদ শুধু সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বানই জানাচ্ছে না, বরং তা আরো তীব্র করার কথাও বলছে।

যদিও চার সপ্তাহের এই যুদ্ধে এখন পর্যন্ত সৌদি আরবের সরাসরি সামরিক অংশগ্রহণের কোনো খবর পাওয়া যায়নি, বিশ্লেষকেরা মনে করছেন পাকিস্তানের নেতৃত্বে চলমান শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রিয়াদ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

নেপালে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

ইসরাইলে ‘৭ অক্টোবরের চেয়েও বড়’ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

কিয়েভের বিমানবন্দরগুলো চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

জার্মানির বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ নাকচ রাশিয়ার

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন, উদ্বেগে ভারত

পশ্চিম তীরে অনুমোদনবিহীন বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১