হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান সৌদির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পাবলিক ডিপ্লমেসি বিষয়ক উপমন্ত্রী রায়েদ ক্রিমলি এ আহ্বান জানান।

শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, উত্তেজনা হ্রাস ও আলোচনার প্রচেষ্টাকে সমর্থন করে সৌদি আরব।

তিনি বলেন, ‘এই অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সৌদি আরব উদ্বেগ প্রকাশ করছে এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে।’

হামলা হলেও ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি এখনো কার্যকর রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে তারা। এর আগে বেশ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম উত্তেজনা বৃদ্ধির জন্য আবুধাবিকে আংশিকভাবে দায়ী করে। এই যুদ্ধের সময় ইরানের হামলার প্রধান শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: সিএনএন

আরএ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

সৌদিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের আবার সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, হতাহত ১১৮

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা ট্রাম্প প্রশাসনের, সুপ্রিম কোর্টে খারিজ

যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করল ইরান

ট্রাম্পের ক্ষমতা কমলে কি লাভবান হবে এশিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ভাগ্যপরীক্ষায় ট্রাম্প

শেষ মুহূর্তের মধ্যবর্তী নির্বাচনি প্রচারে যা বললেন ট্রাম্প

শেষ মুহূর্তেও জরিপে ডেমোক্র্যাটদের জনসমর্থন ঊর্ধ্বমুখী, আজ ভোট

ইরানে নতুন হামলা যুক্তরাষ্ট্রের, হরমুজে ছড়িয়েছে আতঙ্ক