হোম > বিশ্ব

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল বাভারিয়ার রাজপ্রাসাদ

আন্তর্জাতিক ডেস্ক

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে জার্মানির বাভারিয়ার রূপকথার রাজপ্রাসাদখ্যাত নিউশভানস্টাইন, হেরেনকিমজে ও লিন্ডারহফ। গত শনিবার দেশটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। প্যারিসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৭তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে ১৯ শতকের রাজা লুডভিগ দ্বিতীয়-এর নির্মিত এসব প্রাসাদের স্থাপত্য ও সাংস্কৃতিক গুরুত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিকে নিউশভানস্টাইন প্রাসাদ এখন জার্মানির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর প্রায় ১৪ লাখ দর্শনার্থী সেখানে যান। ১৯৫০-এর দশকে ওয়াল্ট ডিজনি সফরের পর এই প্রাসাদ থেকেই ডিজনির বিখ্যাত দুর্গ লোগোর অনুপ্রেরণা এসেছে।

বাভারিয়ার রাষ্ট্রপ্রধান মার্কাস সোডার এই স্বীকৃতিকে ‘বিশ্বব্যাপী এক বিরল সম্মান’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নিউশভানস্টাইন হলো ‘বাভারিয়ার শ্রেষ্ঠ প্রতীক’। মার্কাস সোডার আরো বলেন, ‘আমাদের রূপকথার প্রাসাদগুলোর জন্য আজ একটি রূপকথা সত্যি হয়ে গেল।’

নিউশভানস্টাইন প্রাসাদে রয়েছে বিশাল শিল্প, সংস্কৃতির সমাহার। একই সঙ্গে কিছুটা ‘কিটশ ও ক্লিশের’ মিশেলও রয়েছে এটিতে।

‘বিশ্বের অনেক মানুষ এই দুর্গ দেখে ডিজনির কথা ভাবতে পারেন’ উল্লেখ করে সোডার আরো বলেন, ‘তবে কেবল নিউশভানস্টাইনই আসল, বাভারিয়ার হৃদয় থেকে উঠে আসা।’

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

দিল্লিতে আবাসিক এলাকায় ফের ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ফ্রান্সে বিক্ষোভে সহস্রাধিক আহত, ক্লাসে যেতে পারছে না ৩০ হাজার শিক্ষার্থী

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকাল

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন

উত্তাল দিল্লি, রাহুল গান্ধী ও কয়েকজন এমপি আটক