হোম > বিশ্ব

৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় হাজারো মুসল্লির নামাজ আদায়

আমার দেশ অনলাইন

৪০ দিনের নিষেধাজ্ঞার পর অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আবার খুলে দিয়েছে ইসরাইল। আল জাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনিরা মসজিদের ফটক দিয়ে দলে দলে প্রবেশ করছেন। প্রায় তিন হাজার মুসল্লি ফজরের নামাজে অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোতে জনসাধারণের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল অথবা খুব সীমিতসংখ্যক মানুষ ঢোকার অনুমতি পেতেন।

যুদ্ধবিরতির পর এসব স্থান ফের খুলে দেওয়া হয়েছে। ইসরাইল প্রায়ই এসব স্থানে বিধিনিষেধ আরোপ করে, বিশেষ করে ফিলিস্তিনিদের ক্ষেত্রে।

অধিকৃত জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ নিশ্চিত করেছে, ভোর থেকে আল-আকসার দরজা সব মুসল্লির জন্য আবার খুলে দেওয়া হয়েছে। মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা জর্দান সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

আগের একটি ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবক ও কর্মীরা প্রার্থনার জায়গা পরিষ্কার করে মুসল্লিদের স্বাগত জানানোর এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রস্তুতি নিচ্ছেন।

ইসরাইলি কর্তৃপক্ষ গতকাল বুধবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেমের মসজিদ ও চার্চ অব দ্য হোলি সেপালকার খুলে দেওয়ার ঘোষণা দেয়। দেশটির পুলিশ জানায়, ‘ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ডের হালনাগাদ নির্দেশনা’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেরুজালেমের পুরনো শহরে শত শত পুলিশ কর্মকর্তা ও সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে।

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: ইরানের পার্লামেন্ট স্পিকার

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, আমাদের আঙুল এখনো ‘ট্রিগারেই’: পেজেশকিয়ান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কারা অংশ নিতে পারেন

উপসাগরীয় দেশগুলিতে আজ হামলা চালায়নি ইরান

‘যেখানে প্রয়োজন’ সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরাইল, নেতানিয়াহুর হুমকি

যুদ্ধবিরতির পর যে কয়টি জাহাজ অতিক্রম করল হরমুজ প্রণালি

‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশপাশে থাকবে: ট্রাম্প

হরমুজ প্রণালিই ইরানের ‘পারমাণবিক অস্ত্র’

ইসরাইলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানাল লেবানন

‘ইসলামিক বোমা’: ইরানকে পরমাণু শক্তিধর করতে পাকিস্তানের গোপন কর্মসূচি