হোম > বিশ্ব

ভারতে ধসে পড়ল ৪ তলা ভবন, বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই ভবনের বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার একটু পর ভবন ধসের খবর পাওয়া যায়। খবর এনডিটিভি।

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কীভাবে ভবনটি ধসে পড়ল তা এখনো জানা যায়নি।

বার্তাসংস্থা এএনআইকে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা সকাল ৭টার দিকে ভবন ধসের খবর পাই। একাধিক দল কাজ করছে। যার মধ্যে সাতটি ফায়ার টেন্ডার রয়েছে। পরবর্তীতে আরও তথ্য জানা যাবে।’

এখন পর্যন্ত চারজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন এটির ধ্বংসস্তূপে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটি আরও বেশিও হতে পারে।

তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু সেন

পশ্চিমবঙ্গে উৎসবহীন ঈদুল আজহা

বোমাবর্ষণের মুখেও কাল শুরু হচ্ছে ইসরাইল-লেবানন আলোচনা

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের

ইসরাইলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান

কলকাতায় প্রথমবারের মতো ব্রিগেডে ঈদের নামাজ আদায়

পাকিস্তান সীমান্তের কাছে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের

আইসিসি ছাড়ার প্রক্রিয়া বাতিল করল হাঙ্গেরির পার্লামেন্ট