হোম > বিশ্ব

দুই সপ্তাহের মধ্যে পুতিন-জেলেনস্কি বৈঠক: জার্মান চ্যান্সেলর

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ইউক্রেন ইস্যুতে হোয়াইট হাউজে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। খবর দ্য টেলিগ্রাফের।

ওই বৈঠকে ইউক্রেন সংকট নিরসনে জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জার্মান চ্যান্সেলর বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জেলেনস্কির সাথে বৈঠকে সম্মত হয়েছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট শীর্ষ সম্মেলনে যোগদানে সম্মত হন।

তিনি আরো বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছেন।’

চ্যান্সেলর বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে আরো একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা জানি না রাশিয়ার প্রেসিডেন্ট কি এমন শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার সাহস রাখবেন কিনা। তাই বোঝানো ও প্ররোচনা প্রয়োজন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে স্থানীয় সময় সোমবার এ বৈঠক হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা দিয়ে বৈঠক শেষ হয়।

আরএ

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে