হোম > বিশ্ব

চলতি বছরে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

উন্নত জীবনের আশায় প্রতিদিনই সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে হাজারো মানুষ। চলতি বছর শুধু স্পেনে পৌঁছানোর জন্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি অভিবাসী। তবে এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় কম। মঙ্গলবার এমনই তথ্য জানিয়েছে স্পেনের অভিবাসী অধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টিরাস’। তাদের তথ্য অনুসারে ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিন হাজার ৯০ জন ডুবে মারা গেছেন, যার মধ্যে ১৯২ জন মহিলা এবং ৪৩৭টি শিশু রয়েছে। এ রুটে মৃত্যুর সংখ্যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণ হয়ে এক হাজার ৩৭ হয়েছে।

এনজিওর গবেষণা সমন্বয়কারী হেলেনা ম্যালেনো বলেছেন, নিহতের সংখ্যা কমে গেলেও জাহাজডুবির সংখ্যা বেড়ে ৩০৩ হয়েছে, যার মধ্যে ৭০টি নৌকা কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ১৫ ডিসেম্বর পর্যন্ত সমুদ্র ও স্থলপথে ৩৫ হাজার ৯৩৫ জন অনিয়মিত অভিবাসী এসেছেন, যেখানে ২০২৪ সালে একই সময়ের মধ্যে স্পেনীয় ভূখণ্ডে ৬০ হাজার ৩১১ জন এসে পৌঁছেছিলেন।

এই হ্রাসের বেশিরভাগই সীমান্ত পুলিশিং কঠোর করার জন্য দায়ী, বিশেষ করে মৌরিতানিয়ায়Ñযা স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য একটি প্রধান প্রস্থান বিন্দু।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ