হোম > বিশ্ব

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’: হেগসেথ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’। বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকমের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে ব্রিফিং করেন।

হেগসেথ বলেন, ‘ইরান ও তেহরানের ওপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে, তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে।

হেগসেথ বলেন, “দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা বলেনি, ‘ঠিক আছে, এগিয়ে যান এবং ঘাঁটিটি ব্যবহার করুন’। তবে শেষ পর্যন্ত আমরা তা পেয়েছি।”

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাজ্য কাতারে অবস্থানরত দেশটির স্কোয়াড্রনে যোগ দিতে আরো চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাবে।

যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ‘প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার’ জন্য ব্যবহার করতে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

সূত্র: বিবিসি বাংলা

কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধ দীর্ঘায়িত হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে ইউরোপ: জার্মান চ্যান্সেলর

যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

একদিনে ৯ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০৯ ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের

লেবানন সামরিক অভিযানে ইসরাইলি মন্ত্রীর ছেলে ও সেনা আহত

যুদ্ধ শুরুর পর ইরানে প্রথমবারের মতো বি২ বিমান থেকে বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

‘মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে কিছু দেশ’: ইরানের প্রেসিডেন্ট

কুয়েতে মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কারে হামলার দাবি ইরানের