হোম > বিশ্ব

লেবাননের বোফোর্ট দুর্গ দখল করল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের একটি কৌশলগত পাহাড় দখল করেছে ইসরাইলি সেনারা। এই পাহাড়ের চূড়ায় রয়েছে বোফোর্ট দুর্গ। ১৯৮২ সালে ইসরাইলের আগ্রাসনের পর থেকে বেশ কয়েকটি বড় সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিল এই দুর্গ।

রোববার ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে গভীর অনুপ্রবেশ করেছে তারা।

ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্যমতে, বোফোর্ট দুর্গ এবং এর পার্শ্ববর্তী সালুকি নদী এলাকার ওপর নিয়ন্ত্রণ সুসংহত করার দিকে মনোযোগ দিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বোফোর্ট দুর্গটি দখলের আগে দুর্গম এলাকাটির নিকটবর্তী গ্রামগুলোতে কয়েক দিন ধরে তীব্র লড়াই ও বিমান হামলা চালায় আগ্রাসনকারীরা। সেখানে ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ সদস্যদের তীব্র লড়াই হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘স্থল ও আকাশ থেকে ভারী গোলাবর্ষণ এবং সংঘর্ষের পর এই স্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে।’

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তেলআবিব ও বৈরুত যুদ্ধে লিপ্ত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই/গালফ নিউজ

আরএ

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি