হোম > বিশ্ব

ইরানে ইসরাইলের হামলায় জটিলতায় ট্রাম্প

আল জাজিরার বিশ্লেষণ

আমার দেশ অনলাইন

ইরানের ওপর ইসরাইলের নতুন করে হামলার পর আরো জটিল হয়ে পড়ল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য কোনো শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

তিনি ভেবেছিলেন, এটি ২০২৪ সালের এপ্রিল মাসের মতো হবে। সে সময় ইসরাইল ও ইরান একে অপরের ওপর হামলা চালিয়েছিল। কিন্তু কয়েক দিন পরেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। তখন উভয় পক্ষ সংযম দেখিয়েছিল, ফলে তা বড় কোনো সংঘাতে পরিণত হয়নি।

এবারও একই ধরনের আশা করা হচ্ছে। তবে এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেছেন, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনিই সব সিদ্ধান্ত নেন। এখন প্রশ্ন হলো, এ কথার মধ্য দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন?

ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় নেতানিয়াহু সম্ভবত স্পষ্ট করে দিয়েছেন যে, ট্রাম্প ইসরাইলের কাছ থেকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ দেখতে চাইলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। নেতানিয়াহুকে বিভিন্ন ধরনের বাধা এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বকে সামাল দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই সঙ্গে ইসরাইলি জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টাও করতে হয় তাকে।

বিষয়টি ট্রাম্পের জন্য জটিল হয়ে উঠেছে, কারণ তিনি বলছিলেন যে আগামী কয়েক দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি বা অন্ততপক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরএ

দেশের ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে নেতানিয়াহু

চুক্তি না হলে ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হবে না

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫

উপস্থাপককে ‘অসৎ’ বলে অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি ইসরাইলের

‘তেল আবিবের আকাশে ইরানি জাতির গর্জন শুনুন'

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ জন নিহত

আমেরিকা ও ইসরাইলকে পুড়িয়ে ছারখার করতে চায় ইরান