হোম > বিশ্ব

৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছে সিরিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা সানা

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ১৯৬৭ সালের পর এই প্রথমবারের মতো কোনো সিরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। খবর বার্তা সংস্থা সানার।

আল-শারা সিরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

প্রায় ছয় দশক পর প্রথমবারের মতো সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের জাতিসংঘের মঞ্চে ফিরে আসাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

১৯৬৭ সালে শেষবারের মতো সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

গত ডিসেম্বরে আল-শারার নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদ ক্ষমতাচ্যুত হন। আসাদের পতনের ফলে দেশটিতে প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

তারপর থেকে আল-শারা আরব দেশ এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছেন। যদিও প্রাথমিকভাবে আল-কায়েদার সঙ্গে তার অতীতের সম্পর্ক নিয়ে সবাই সতর্ক ছিলেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি আল-শারা সম্ভবত সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে সৌদি আরবে আল-শারা'র সাথে দেখা করেন। সেসময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত কয়েক দশকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির