হোম > বিশ্ব

ইসরাইলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কতা

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নতুন সংকটে পড়েছে ইসরাইলি সেনাবাহিনী। শত শত সেনা সদস্য পদত্যাগ পত্র জমা দিচ্ছেন। সেইসঙ্গে বেড়েছে সেনাসদস্যদের দেশত্যাগের সংখ্যা। যার ফলে কর্মী সংকটে পড়ছে দেশটির সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে সেনা সদস্যদের দেশত্যাগ সম্পর্কে সতর্ক করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, চাকরি ছাড়ার জন্য শত শত আবেদন জমা পড়ছে। সেইসঙ্গে অফিসার এবং নন-কমিশনড অফিসাররা ব্যাপকহারে দেশত্যাগ করছেন।

প্রতিবেদনে বলা হয়, ‘এখন পর্যন্ত নিয়মিত বাহিনীর অফিসার এবং এনসিওদের কাছ থেকে পদত্যাগের জন্য ৫০০টি আবেদন জমা পড়েছে’। তবে আবেদনগুলো কখন দাখিল করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে যে সামরিক কর্মকর্তারা জনবল সংকট নিয়ে উদ্বিগ জানিয়েছেন। সেনাবাহিনী নিয়মিত বাহিনীতে কর্মরত স্থায়ী কর্মীদের কাছ থেকে আরো পদত্যাগের অনুরোধ আসতে পারে বলে ধারণা কর হচ্ছে।

সেনাবাহিনী হাজার হাজার অফিসার এবং নন-কমিশনড অফিসারদের পদত্যাগ না করার বিষয়ে রাজি করাতে হিমশিম খাচ্ছে বলে জানা গেছে।

আরএ

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার