হোম > বিশ্ব

যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে ভারতকে কবর দেয়ার হুমকি পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

ছবি: সামা টিভি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত এবার তার যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। ভারতের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি একথা বলেন। খবর জিও নিউজের।

আজ (রোববার) সামাজিকমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে খাজা আসিফ, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যকে তাদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এসব বক্তব্য শীর্ষ পর্যায় থেকে চাপের ইঙ্গিত দেয়।

তিনি বলেন, সাম্প্রতি যুদ্ধে পরাজয়ের পর, যদি তারা আবার হামলার চেষ্টা করে, তাহলে পাকিস্তান আরো কড়া জবাব দেবে।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ করে বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ না করে তাহলে, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো ‘অ্যাডভেঞ্চার’ করে, তবে ‘ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে’ এমন কঠোর জবাব দেবে ভারত।

আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

আসিফ আরো বলেন, ‘পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, আমাদের সেনারা আল্লাহর সৈনিক। এবার ভারত নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষেই চাপা পড়বে ইনশাআল্লাহ।’

এর আগে ভারতের সামরিক উসকানিমূলক মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়।

আরএ

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর