হোম > বিশ্ব

পরমাণু নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনাকে গুজব বললো ইরান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে শুক্রবার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে। এর মধ্যেই ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করার পরিকল্পনার খবরকে অস্বীকার করেছে। ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর এই গুজব ছড়ায়।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, গত চার সপ্তাহে মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র ও আশেপাশের এলাকায় আরও ৪ হাজার ৬৬ জন আহত হয়েছেন।

এই প্রেক্ষাপটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার গাজার পরিস্থিতিকে `গণহত্যা' বলে অভিহিত করে ইউরোপের সবচেয়ে উচ্চপর্যায়ের নেতা হিসেবে অবস্থান নেন।

গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা ও ইসরাইল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা করবে। তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ একটি ‘সামগ্রিক ভিত্তিক শান্তিচুক্তির’ আশাবাদ ব্যক্ত করেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সম্ভাবনাকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দেন এবং বলেন, এটিকে ‘গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত নয়।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার