হোম > বিশ্ব

তেলের দাম নিয়ে ট্রাম্পকে উপহাস করলেন গালিবাফ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান তেলের দাম ও ওয়াশিংটনের তথাকথিত ‘অবরোধ তত্ত্ব’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহাস করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ট্রাম্প প্রশাসনকে ‘ভুয়া পরামর্শ’ দিচ্ছেন তথ্যমন্ত্রী স্কট বেসেন্টের মতো ব্যক্তিরা। আর কারণেই ব্যারেলপ্রতি ১২০ ডলারের দিকে যাচ্ছে তেলের দাম।

গালিবাফ তার পোস্টে আরো বলেন, ‘তেলের দামের পরবর্তী গন্তব্য ১৪০ ডলার।’

গালিবাফ সপ্তাহান্তে ট্রাম্পের আরো একটি বক্তব্য নিয়ে উপহাস করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, অতিরিক্ত তেল জমে ইরানের জ্বালানি অবকাঠামোর স্থায়ী ক্ষতি হতে বেশি সময় লাগবে না।

রোববার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘যা ঘটবে তা হলো, ওই লাইনটি ভেতর থেকে বিস্ফোরিত হবে, যান্ত্রিকভাবে এবং মাটির নিচেও। তারা বলছে, এমনটা ঘটার আগে তাদের হাতে মাত্র তিন দিন সময় আছে। আর একবার বিস্ফোরিত হলে, আপনি আর কখনোই এটিকে আগের মতো করে পুনর্নির্মাণ করতে পারবেন না।’

গালিবাফ সেই সাক্ষাৎকারের সূত্র ধরে বলেন, ‘তিন দিন হয়ে গেল, কোনো কূপ বিস্ফোরিত হয়নি। আমরা এটিকে ৩০ দিন পর্যন্ত বাড়াতে পারি এবং এখানে (এক্সে) কূপটির লাইভ সম্প্রচার করতে পারি।’

সূত্র: সিএনএন

আরএ

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

ট্রাম্পের শেষ দুবছর কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, জানা যাবে আজ

‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে হয়েছে’

মহাকাশে আয়না বসিয়ে রাতেও রোদ বিক্রির পরিকল্পনা

আলাস্কার সিনেট নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ট্রাম্প

প্রতিবছর ইসরাইলকে দেওয়া ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

জামায়াত ও ভারতের বৈঠক নিয়ে রাশেদ খানের অভিযোগ প্রসঙ্গে যা বললেন জয়সোয়াল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কেন শত শত কোটি ডলার ঢালছেন ধনকুবের ও ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক কেন গাধা ও হাতি