হোম > বিশ্ব

ইরান ‘বড় বিপদে’, হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বড় ধরনের বিপদে’ আছে ইরান। সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ইরানজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দেয়ার পর ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।

শুক্রবার ট্রাম্প বলেন, ‘ইরান বড় বিপদে আছে। আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহর দখল করছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি যে এটি সম্ভব।’

ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করে বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু না করলেই ভালো হবে, কারণ তাহলে আমরাও গুলি চালাবো।’ গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ার করে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে।

তিনি আরো বলেন, ‘আমি আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে, কারণ এটি এখন খুবই বিপজ্জনক একটি জায়গা।’

এদিকে শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, বিক্ষোভকে বিদেশি শত্রু, বিশেষভাবে যুক্তরাষ্ট্রের চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও জানান তিনি।

আরএ

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

অস্ট্রেলিয়ায় প্রথমবার সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

কেন ২০ জুনকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে বেছে নিল বিজেপি সরকার

যে কারণে ভেঙে তিন টুকরো হলো তৃণমূল কংগ্রেস

পাকিস্তানে পরপর বিস্ফোরণ, নিহত ৭

যুদ্ধের ব্যয় মেটাতে পেন্টাগনের প্রয়োজন ৮ হাজার কোটি ডলার

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

‘সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রেখেছে ইরানের সামরিক বাহিনী’

ট্রাম্পের মন্তব্যকে ‘বানানো গল্প’ বলে ক্ষোভ ঝাড়লেন মেলোনি

জ্বালানির দাম কমাল পাকিস্তান