হোম > বিশ্ব

পাকিস্তানে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে সংশয়

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয়দফা বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে। তবে আগামী দুই দিনের মধ্যে আলোচনায় বসা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ বুধবার দেশের বাইরে যাচ্ছেন এবং ১৮ তারিখে ফিরবেন। এই সময়ে সৌদি আরব, কাতার ও মিশর সফর করবেন তিনি।

যদিও ট্রাম্প বলছেন যে আলোচনা দুই দিনের মধ্যে অনুষ্ঠিত হবে, তবে শেহবাজ শরিফ যেহেতু এই সময়ে সফরে থাকবেন, তাই বৈঠক আগামী কয়েক দিনের মধ্যে হবে বলেই ধারণা করা হচ্ছে, দুই দিনের মধ্যে নয়।

আল জাজিরার কামাল হায়দার বলেন, কূটনীতি একটি চলমান প্রক্রিয়া। এতে সময় লাগে। আলোচনা পুনরায় শুরু করার জন্য ইরান এবং ওয়াশিংটন উভয়ের কাছ থেকেই ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান