হোম > বিশ্ব

ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

আতিকুর রহমান নগরী

শক্তিশালী ঝড়ে ভেঙে পড়েছে স্ট্যাচু অব লিবার্টির প্রায় ৪০ মিটার উঁচু একটি রেপ্লিকা। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের গুইবা শহরের।

স্থানীয় কর্তৃপক্ষ ও স্থাপনাটির মালিকানা কোম্পানি জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার বিকালে দক্ষিণ ব্রাজিলজুড়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার সময় গুইবা শহরে অবস্থিত এই রেপ্লিকাটি ধসে পড়ে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাভান নামের একটি বড় খুচরা বিপণি প্রতিষ্ঠানের পার্কিং লটে ও একটি ফাস্ট-ফুড রেস্তোরাঁর পাশে স্থাপিত ছিল মূর্তিটি।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রবল বাতাসের চাপে বিশাল মূর্তিটি দুলতে দুলতে হেলে পড়ে এবং একপর্যায়ে ভেঙে যায়। মাটিতে আছড়ে পড়ার পর মূর্তিটির মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।

প্রতিবেদনে আরো বলা হয়, গুইবা শহরের একটি ম্যাকডোনাল্ডসের বিপরীতে অবস্থিত হাভানের পার্কিং লটে থাকা এই প্রায় ৪০ মিটার (১১৪ ফুট) উঁচু স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকাটি ব্রাজিলজুড়ে থাকা এমন কয়েক ডজন অনুরূপ মূর্তির একটি। ধসে পড়ার ফলে মূর্তির প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উঁচু উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ১১ মিটার (৩৬ ফুট) উঁচু বেদিটি অক্ষত রয়েছে।

হাভান এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার পর থেকেই মূর্তিটি সেখানে স্থাপিত হয় এবং এটি প্রয়োজনীয় সব কারিগরি সনদপ্রাপ্ত ছিল। দুর্ঘটনার পরপরই ক্রেতা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন