হোম > বিশ্ব

ইয়েমেনি সব পক্ষকে সংলাপে বসার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বিবিসি

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বিবদমান বিভিন্ন পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। শনিবার ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের এ আহ্বানকে স্বাগত জানিয়ে সৌদি আরবের পক্ষ থেকেও বিবদমান পক্ষগুলোকে রিয়াদে অনুষ্ঠিতব্য সংলাপে বসার আহ্বান জানানো হয়।

তবে রাজধানী সানা নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের এ সংলাপ থেকে বাদ রাখা হয়েছে।

শনিবার সৌদি সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রশিদ আল-আলিমি দক্ষিণ ইয়েমেনের সব পক্ষকে রিয়াদে সংলাপের জন্য আহ্বান জানান। এক বিবৃতিতে আল-আলিমি চলমান সংঘাতের সমাধানে ন্যায্যতা ও মূল উদ্দেশ্যের প্রতি মনোযোগের আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হাযরামাউত ও আল-মাহরা প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বিপুল অঞ্চল দখল এবং এর ধারাবাহিকতায় সৌদি আরবের বিমান হামলার পর এ বিবৃতি এলো।

পিএলসির পক্ষ থেকে সংলাপের আহ্বানকে স্বাগত জানিয়ে শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনের বিবদমান সব পক্ষকে রিয়াদে সংলাপে আসার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণের বিবাদের ন্যায্য সমাধানের জন্য সর্বাঙ্গীণ ব্যবস্থাপনার জন্য এ সংলাপের প্রয়োজন।

ইয়েমেনে হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে বছরের পর বছর সহযোগিতা দিয়ে এসেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ লড়াইয়ে আবুধাবির সমর্থনপুষ্ট এসটিসিও অংশীদার ছিল। সাম্প্রতিক সময়ে গ্রুপটি দক্ষিণ ইয়েমেনে স্বাধীনতার দাবি তুলেছে। এসটিসি দুই বছরের মধ্যে ‘দক্ষিণ আরব’ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেছে।

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন আজিজ খান