হোম > বিশ্ব

ইসরাইলের জন্য অস্ত্র নিচ্ছে সৌদি জাহাজ, আটক জেনোয়া বন্দরে

দ্য ক্রেডেল

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের জন্য অস্ত্র নিয়ে যাওয়া একটি সৌদি জাহাজ আটক হয়েছে ইতালির জেনোয়া বন্দরে। গত শুক্রবার ওই বন্দরের কর্মীরা সৌদি আরবের পতাকাবাহী ‘বাহরি ইয়ানবু’ নামের জাহাজটি আটক করে। কর্মীরা জানান, জাহাজটি ইসরাইলের জন্য নির্ধারিত অস্ত্র বহন করছিল।

‘বাহরি ইয়ানবু’ জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে যাত্রা করে জেনোয়া বন্দরে পৌঁছেছিল। সেখান থেকে নতুন করে অস্ত্র বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু জেনোয়া বন্দরের কর্মীরা জানতে পারেন যে, জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরাইলে পাঠানো হবে। এরপর ইউনিয়নের প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে ‘ইসরাইলগামী’ অস্ত্রের চালানটি শনাক্ত করেন বলে দাবি করেন।

জেনোয়ার অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভোই বলেছেন, আমরা যুদ্ধের জন্য কাজ করি না। তিনি জানান, সৌদির জাহাজের এই অস্ত্র ‘চোরাচালান’ ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।

এ ঘটনার পর জেনোয়া বন্দর শ্রমিকরা অস্ত্র পরিবহণের বিরুদ্ধে তাদের অবস্থান আরও জোরদার করেছে।

লেবানন চুক্তিকে যেভাবে দেখছে নেতানিয়াহু

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

গাজা ইস্যুতে মোদির নীরবতা নিয়ে কঠোর সমালোচনায় সোনিয়া গান্ধী

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩