হোম > বিশ্ব

হামলা বন্ধের শর্তে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আমিরাত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার জবাবে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে একের পর এক হামলা চালায় ইরান। এই হামলা বন্ধের শর্ত হিসেবে ইরানকে শত শত কোটি ডলার ছাড় করতে সম্মত হয়েছে আমিরাত। সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার ইরানকে ছাড়তে রাজি হয়েছে। ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে।

এই সমঝোতার বিষয়ে অবগত এমন আরো দুটি সূত্র জানিয়েছে, ইরানকে ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার দিতে পারে সংযুক্ত আরব আমিরাত। তারা আরো জানায়, ইরান আর হামলা করবে না—এমন শর্তেই এ অর্থ ছাড়বে আরব আমিরাত।

তবে এই অর্থ আমিরাতের নিজস্ব নাকি আমিরাতের ব্যাংকগুলো বা অন্য কোথাও আটকে থাকা ইরানেরই অর্থ, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

অর্থ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে আমিরাতের একজন কর্মকর্তা বলেছেন, উত্তেজনা কমিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করছেন তারা।

সমঝোতার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র ও ইরান কেউই নিজেদের সীমানা বা ‘রেড লাইন’ অতিক্রম না করে সংঘাত সমাধানের একটি উপায় পেয়েছে। কারণ আমিরাতের এই পদক্ষেপের ফলে ইরান দাবি করতে পারবে যে তারা যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করেছে। অন্যদিকে ওয়াশিংটনও বলতে পারবে যে তারা কোনো অর্থ দেয়নি।

এ সমঝোতার বিষয়ে অবগত আরেকটি সূত্র জানায়, অর্থ ছাড় দেওয়ার বিনিময়ে ইরান আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়ে তোলা হবে।

আরএ

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানে কাতারের ম্যারাথন বৈঠক

ইরানের উপকূলে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা, আহত ২

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, এক অঙ্গরাজ্যেই আক্রান্ত ১৩৫০

সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট

ভারতের হিন্দুরা গোমূত্র পান করেন, মেঝেতে পড়লে চেটে খান: ইহুদি রাব্বি