হোম > বিশ্ব

তীব্র দাবদাহে ইতালিতে ৫ জনের মৃত্যু, ১৮ শহরে রেড অ্যালার্ট

আমার দেশ অনলাইন

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইতালির জনজীবন। অস্বাভাবিক গরমে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ১৮টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

আনসা নিউজের প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন উত্তরাঞ্চলীয় প্রদেশ লোদি ও পিয়াসেঞ্জার দুই কৃষক, নেপলসের একজন গৃহহীন ব্যক্তি এবং লোম্বার্ডি অঞ্চলের পাভিয়ার নিকটবর্তী গারলাস্কোর একটি কবরস্থানে মারা যাওয়া এক ব্যক্তি।

ইতালির বিস্তীর্ণ অংশে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচির সভাপতিত্বে একটি কারিগরি কমিটির বৈঠকে ১৮টি শহরে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

রেড অ্যালার্টের আওতাধীন শহরগুলোর তালিকায় জেনোয়াকে যুক্ত করা হয়েছে। এছাড়াও রয়েছে রোম, মিলান, ফ্লোরেন্স, ভেনিস, তুরিন, বোলোগনা, বারি, আনকোনা, বোলজানো, ব্রেসিয়া, ফ্রসিনোনে, লাতিনা, পেরুজা, পেসকারা, রিয়েতি, ভেরোনা এবং ভিতেরবো।

রেড অ্যালার্ট এমন অস্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি নির্দেশ করে যা কেবল বয়স্ক, শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্যই নয়, বরং সুস্থ ব্যক্তিদের জন্যও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।

এই তাপপ্রবাহ সাংস্কৃতিক স্থান এবং জনসেবাকেও ব্যাহত করেছে। ফ্লোরেন্সের উফিজি গ্যালারি জানিয়েছে যে, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় জাদুঘরে দর্শণার্থীদের জন্য টিকিট বিক্রি অন্তত ২৮ জুন পর্যন্ত স্থগিত থাকবে।

তাপ ও অতিরিক্ত ভিড়ের কারণে ভেরোনার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ জুলিয়েটের বাড়ির দুটি তলা শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

উচ্চ তাপমাত্রার কারণে দক্ষিণের শহর পালেরমোতেও আদালতের শুনানি স্থগিত করা হয়েছে।

মিলানে, শহরের ঐতিহাসিক দুওমো ক্যাথেড্রালের চারপাশের ফোয়ারাগুলোর কাছে গরম থেকে স্বস্তি পেতে পর্যটকদের ছাতা ও হাতপাখা বহন করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম আরো জানিয়েছে যে, তাপপ্রবাহ তীব্র হওয়ায় লোম্বার্ডি অঞ্চ জুড়ে জরুরি বিভাগে ভর্তির সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়াবিদরা আশা করছেন, সপ্তাহান্তে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

সূত্র: আনাদোলু

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স