হোম > বিশ্ব

‘বন্দে মাতরম’ নিয়ে মুখোমুখি মুসলিম ল বোর্ড ও শুভেন্দু

আমার দেশ অনলাইন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই পশ্চিমবঙ্গের সব স্কুল ও মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তের বিরোধিতা করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার অথবা অন্তত মুসলিম ছাত্রছাত্রীদের এই গান গাওয়া থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে থাকতে হলে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’-এর প্রতি সম্মান দেখাতেই হবে।

এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. এস কিউ আর ইলিয়াস বলেছেন, কোনো ছাত্র বা ছাত্রীকে তার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি কোনো গান বা লেখা আবৃত্তি করতে বাধ্য করা মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সবার জন্য জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক হবে। তিনি বলেন, “যদি এই দেশে বাঁচতে চান, তাহলে আপনাদের অবশ্যই ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ গাইতে হবে।”

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘বন্দে মাতরম পুরো দেশের জাতীয় সংগীত। এটি শুধু আমার, আপনার, কোনো রাজ্য বা কোনো নির্দিষ্ট ধর্মের নয়। এটি জাতীয় সংগীত। বিষয়টি নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ থাকা উচিত নয়।’

সূত্র: এনডিটিভি

আরএ

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান