হোম > বিশ্ব

গাজায় হামাসের আক্রমণে ৪ ইসরাইলি সেনা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: ফিনান্সিয়াল টাইমস

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সাথে লড়াইয়ে ইসরাইলের চার সেনা নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত চার সেনা ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। খবর টাইমস অব ইসরাইলের।

সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, সবশেষ এই চার সেনার মৃত্যুর ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারানো ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৪ জনে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন স্টাফ সার্জেন্ট উরি লামেড, সার্জেন্ট অমিত আরে রেগেভ ও সার্জেন্ট গাদি কোটাল। নিহত চতুর্থ সেনার পরিচয় এখনো জানানো হয়নি।

প্রাথমিক তদন্ত শেষে আইডিএফ জানায়, গাজা সিটির শেখ রাদওয়ান মহল্লার কাফর জাবালিয়া এলাকায় সোমবার সকাল ৬টার দিকে হামাস সদস্যরা ইসরাইলের সেনা শিবিরে হামলা চালায়। বন্দুকধারীরা সেনাদের ট্যাংকে বিস্ফোরণ ঘটায়। এরফলে চারজন সেনা নিহত হয়।

আরএ

কোটি টাকায় ভারতে শিশু বেচাকেনা

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সন্দিহান রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড