হোম > বিশ্ব

২০০ জনের বেশি আফগান সেনা হত্যার দাবি পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

সীমান্তে ব্যাপক সংঘর্ষের সময় আফগানিস্তানের দুই শতাধিকের বেশি তালেবান এবং অন্যান্য যোদ্ধা হত্যা দাবি করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনী আরো জানিয়েছে, সংঘর্ষে তালেবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক সদস্য আহত হয়েছে।

রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, সীমান্ত জুড়ে তালেবান পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর এবং সন্ত্রাসীদের সহায়তা নেটওয়ার্কের অবকাঠামোগত ক্ষতি ব্যাপক করেছে পাকিস্তান।

এদিকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দুটি প্রধান সীমান্তপথ (তোরখাম ও চামান) বন্ধ করে দিয়েছে। এ ছাড়াও অন্তত তিনটি ছোট সীমান্তপথ— খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানও বন্ধ করা হয়েছে ।

উল্লেখ্য,পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।

কুকুরের মাংস ভক্ষণ ক্ষুধার্ত যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ