হোম > বিশ্ব

কাতারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

দোহায় ইসরাইলের হামলার পর পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামী সোমবার আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কাতার। দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘শীর্ষ সম্মেলনে কাতারের ওপর ইসরাইলি হামলার বিষয়ে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এই সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন।’

দোহায় হামাস আলোচকদের লক্ষ্য করে চালানো এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ এবং ‘ইসরালের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছেন আনসারি।

গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইল। বিমান হামলায় পাঁচ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরের সাথে, যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

আরএ

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি