হোম > বিশ্ব

মার্কিন নৌমন্ত্রী ফেলান বরখাস্ত

আমার দেশ অনলাইন

মার্কিন নৌমন্ত্রী জন ফেলানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সিএনএন। পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহখানেক আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাকে সরানো হয়েছে বা এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং ফেলানকে জানান যে তাকে পদত্যাগ করতে হবে, নতুবা বরখাস্ত করা হবে।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং সচিব হেগসেথ একমত হয়েছেন যে নৌবাহিনীতে নতুন নেতৃত্বের প্রয়োজন।’

সূত্র: সিএনএন

আরএ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

কোন কোন দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৩ জন

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

হরমুজে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে জাহাজ পাঠাচ্ছে জার্মানি

‘আমিই বস’: জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের বললেন ট্রাম্প