হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: সিবিএস নিউজ

দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ’ বাণিজ্য চুক্তি হিসেবে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

১ আগস্ট বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা বাড়তি শুল্ক কার্যকর হওয়ার আগেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ চুক্তির বিষয়ে জানানো হলো। এর আগে চুক্তি না করলে দক্ষিণ কোরিয়াকে ২৫ শতাংশ শুল্কের মুখে পড়তে হতো।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, একটি ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ’ বাণিজ্য চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক বলবৎ থাকবে। তবে মার্কিন রপ্তানি পণ্যে কোনো শুল্ক থাকবে না।

এই নতুন চুক্তির ফলে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সিউলে এই চুক্তিকে সফল বলে দাবি করা হচ্ছে, বিশেষ করে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কমপক্ষে ৫৬ বিলিয়ন ডলারের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্তের কারণে।

১৫ শতাংশ শুল্ক হার গাড়ি এবং সেমিকন্ডাক্টর উভ ধরনের পণ্যের ওপরই কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়া যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে এ দু’টিই প্রধান। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ কর আরোপ করা হবে।

এই বাণিজ্য চুক্তির প্রশংসা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তিনি বলেছেন, এটা সব ধরনের অনিশ্চয়তা দূর করবে এবং এটা নিশ্চিত করবে যে দক্ষিণ কোরিয়া প্রতিযোগীদের তুলনায় সমান অথবা কম পরিমাণে শুল্ক দেবে।

আরএ

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর