হোম > বিশ্ব

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, ড্রোন ভূপাতিত করার দাবি

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

ইরানে নতুন করে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে হামলার লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক স্থাপনা। হামলায় চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরানের বন্দর আব্বাসে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন হামলা হয়েছে। এখান থেকে ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এই পদক্ষেপগুলো ছিল পরিমিত, সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এর উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি বজায় রাখা।’ তিনি জানান, হরমুজ প্রণালি এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হয়।

চলমান যুদ্ধবিরতি আলোচনা ও আঞ্চলিক অস্থিরতার মধ্যেই এ হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সবশেষ গত সোমবার ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন ইরান অভিযোগ করে, ওই হামলা দুই দেশের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।

সূত্র: রয়টার্স

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ