হোম > বিশ্ব

২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন সৌদি আরবের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: গালফ নিউজ

সৌদি আরবের রাষ্ট্রীয় খনন প্রতিষ্ঠান মাদেন দেশটির চারটি স্থান থেকে মোট ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। এর ফলে সৌদি আরবের খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও বিশ্বমানের স্বর্ণ উত্তোলনকারী হিসেবে মাদেনের কার্যক্রম আরো গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। খবর গালফ নিউজের।

মানসুরাহ মাসারাহ, উরুক ২০/২১, উম্মে আস সালাম এবং ওয়াদি আল জাওয়া থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলন করা হয়। মানসুরাহ মাসারাহ থেকে উত্তোলন করা হয় ৩০ লাখ আউন্স, তারপরে উরুক ২০/২১ এবং উম্মে আস সালাম থেকে ১৬ লাখ ৭ হাজার আউন্স এবং ওয়াদি আল জাওয়ায় প্রথম ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, ‘এর ফলে স্বর্ণ উত্তোলনকারী হিসেবে বিশ্বব্যাপী সৌদি আরবের অবস্থান আরো দৃঢ় হবে। আর এটা সম্ভব হয়েছে মাদেনের দীর্ঘমেয়াদি কৌশলের কারণে। তার মতে, এই ফলাফল নিশ্চিত করে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠ পর্যায়ে কাজ করছে।’

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান