হোম > বিশ্ব

পাকিস্তানে তুষার সরাতে গিয়ে সেনাসহ নিহত ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: জিও নিউজ

পাকিস্তানের গিলগিট বালতিস্তানে জমে থাকা তুষার সরাতে গিয়ে সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, একজন সৈনিক এবং একজন বেসামরিক মেশিন অপারেটর রয়েছেন। খবর জিও নিউজের।

এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ২ থেকে ৩ জানুয়ারি রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তুষার অপসারণ করা হয়। ক্যাপ্টেন আসমাদ একাজে নেতৃত্ব দেন।

গত ৩ জানুয়ারি রাত ২টার দিকে ভারী তুষারপাতে ক্যাপ্টেন আসমাদ দুই সেনা এবং বেসামরিক মেশিন অপারেটরসহ আটকা পড়েন। পরবর্তীতে তাদের চারজনকে উদ্ধার করা হয়। তবে ক্যাপ্টেন আসমাদ, সিপাহি রিজওয়ান এবং মেশিন অপারেটর এশার অবস্থার অবনতি হয় এবং তিনজনই মারা যান।

বিবৃতিতে বলা হয়, ‘তারা চরম বৈরি আবহাওয়ার মধ্যেও সামরিক বাহিনীর চলাচল সহজতর করতে একটি চ্যালেঞ্জিং অভিযান পরিচালনা করেছেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।’

আইএসপিআর আরো জানিয়েছে, তাদের ত্যাগ এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা সাক্ষ্য দেয়, পাকিস্তান সশস্ত্র বাহিনীর সকল সদস্য মাতৃভূমিকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং কর্তব্য পালন এবং নিষ্ঠার সাথে কাজ করতে তাদের জীবন উৎসর্গ করতে দ্বিধা করে না।

আরএ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

ভারত সফরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, পেলেন লালগালিচা সংবর্ধনা

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মোদি আর এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না: রাহুল গান্ধী

মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা

বাজেট সংকটের মুখে পেন্টাগন

বিশ্বজুড়ে মুসলিম নারীদের মধ্যে ‘মডেস্ট’ ফ্যাশনের উত্থান