হোম > বিশ্ব

আল আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

আমার দেশ অনলাইন

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রশাসন।

বৃহস্পতিবার ইসরাইলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে রয়েছে।

ইসরাইলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার।

তিনি বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সূত্র আল জাজিরা

ক্ষেপণাস্ত্র হামলার মুখে আমিরাত পৌঁছানোর আগে ফিরে গেল ফরাসি বিমান

ইসরাইলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ

ট্রাম্পের ইরানে আগ্রাসন বন্ধের প্রস্তাব নাকচ মার্কিন সিনেটে

ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প

যথেষ্ট হয়েছে, আর ধ্বংস ও যুদ্ধ নয়: স্পেনের প্রধানমন্ত্রী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বহু ভবন ক্ষতিগ্রস্ত

উত্তেজনা বাড়লেও মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা মোতায়েন করবে না জার্মানি

কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রম স্থগিত

ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে যাওয়ার’ ঘোষণা ইসরাইলের

যুক্তরাষ্ট্রের স্থল হামলা প্রতিহতে প্রস্তুত আছে ইরান: আরাগচি