হোম > বিশ্ব

হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত

জানালেন বিক্রম মিশ্রি

আতিকুর রহমান নগরী

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ভার‌তে অবস্থানরত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষ‌য়ে জান‌তে চাইলে বিক্রম মি‌শ্রি ব‌লেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়।

তিনি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত এবং আমরা প্রতীক্ষায় আছি যে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে, সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কি- না, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন বিক্রম মিশ্রিকে।

জবাবে তিনি বলেন, আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করবো।

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব